ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রংপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত, আহত নাতি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬:৫৬ পিএম
X
Advertisement

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা ১০ বছর বয়সী এক নাতি গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার মন্থনা বাজার এলাকার জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চেংমারি গ্রামের পল্লী চিকিৎসক নির্মল চন্দ্র (৬০) ছেলে প্রশান্ত চন্দ্র (৪০) এবং ১০ বছর বয়সী নাতি বন্ধনকে নিয়ে মোটরসাইকেলে করে বেতগাড়ি এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে মন্থনা বাজারের জুট মিলের সামনে পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নির্মল চন্দ্র ও প্রশান্ত চন্দ্র নিহত হন।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, প্রতিবেদন লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।

দুর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে গঙ্গাচড়া থানায় নিয়ে যায়।

এদিকে, মর্মান্তিক এ দুর্ঘটনায় চেংমারি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। তাদের বাড়িতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও স্বজনরা।

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, “নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হবে।”

এলওয়াই/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement