📍 ঢাকা 📅 বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
ধলাই নদীতে নিখোঁজ শিশুর মরদেহ ২০ ঘণ্টা পর উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:৪৩ পিএম
X Advertisement

নেত্রকোণার পূর্বধলা উপজেলার ধলাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া হোসাইন (১০) নামে এক শিশুর মরদেহ প্রায় ২০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার পশ্চিমপাড়া সংলগ্ন ধলাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হোসাইন কালডোয়ার দক্ষিণপাড়া গ্রামের রুক্কু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) দুপুরে হোসাইন, সাইমন (৬) ও আরিয়ান (১০) খেলার ছলে ধলাই নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যায়। এ সময় সাইমনের বড় বোন আখি (১৪) ভাইকে খুঁজতে এসে নদীতে ভাসতে দেখে পানিতে নেমে সাইমন ও আরিয়ানকে উদ্ধার করেন। তবে হোসাইন নিখোঁজ হয়।

খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের সদস্যরা এবং ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ সময় অনুসন্ধান করেও হোসাইনের সন্ধান না পাওয়ায় সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম পরদিন পুনরায় উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার ভাটিতে নদীতে ভাসমান অবস্থায় হোসাইনের মরদেহ দেখতে পান তার বাবা রুক্কু মিয়া। পরে তিনি মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এআই/এসআর
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707292, E-mail: [email protected] [email protected]
🔝