ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছাত্রদল কর্মীর জেল-জরিমানা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:৪০ পিএম
X
Advertisement

হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন হরিতলা এলাকার খালেক মিয়ার ছেলে ও ছাত্রদল কর্মী রুবেল মিয়া (২৫)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হরিতলা এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে স্থানীয় ওয়ার্ড সদস্য আব্দুল খালেকের ছেলে রুবেল মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ লাখ টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে সিলিকা বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৬টি মেশিন ধ্বংস করা হয়।

অভিযানে বাংলাদেশ পুলিশের বাহুবল থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ জানান, অবৈধ সিলিকা বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এমআর/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement