ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাউফলে শিবির নেতা গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১০:২৯ পিএম
X
Advertisement

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ইমরান খান (২৬)কে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ। তিনি ওই এলাকার আব্দুল হামিদ খানের ছেলে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টার দিকে উপজেলার কালাইয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বাউফল থানার মামলা নং–৪৫(৬)/২৬-এর এজাহারভুক্ত আসামি হিসেবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (২৭ জুন) উপজেলার দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির মোটরসাইকেল মিছিলে হামলার ঘটনায় ইউপি সদস্য মামুন বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ইমরান খানকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement