ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মাদারীপুরে রাস্তার পাশে ২দিন পড়ে থাকা বৃদ্ধের ঠাঁই হলো হাসপাতালে
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:১০ পিএম
X
Advertisement

ছেলে ও পুত্রবধূ খারাপ আচরণ করে শেষতক রাস্তায় ফেলে দেয়া প্রায় ৭০ বছর বয়সী এক পরিচয়হীন বৃদ্ধকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

সোমবার (২৯ জুন) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জীবনের শেষ বয়সে একজন মানুষের সবচেয়ে বড় আশ্রয় হওয়ার কথা পরিবার। অথচ প্রায় ৭০ বছর বয়সী এক পরিচয়হীন বৃদ্ধকে রাস্তার পাশে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ক্ষুধা, অসুস্থতা আর অবহেলাকে সঙ্গী করে দুইদিন মানবেতর জীবন কাটানোর পর স্থানীয়দের মানবিক উদ্যোগে হাসপাতালে ঠাঁই মিলেছে তার। ঘটনাটি মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকার লিগ্যাল এইড সংলগ্ন সড়কের।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে বৃদ্ধকে একই স্থানে পড়ে থাকতে দেখা যায়। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, অসুস্থতা আর দুর্বলতায় তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারছিলেন না। পথচারীরা কেউ খাবার, কেউ পানি দিয়ে সহায়তা করলেও তার পাশে দাঁড়ানোর মতো কোনো স্বজনের দেখা মেলেনি।

প্রায় ৭০ বছর বয়সী এই পরিচয়হীন বৃদ্ধকে সোমবার (২৯ জুন) রাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক, স্থানীয় যুবক ও সংবাদকর্মীদের সহায়তায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

উদ্ধারকারী স্বেচ্ছাসেবক আসাদুজ্জামান সাইফ বলেন, “কে বা কারা প্রায় ৭০ বছর বয়সী এই বৃদ্ধকে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না, এমনকি স্পষ্ট করে কথাও বলতে পারেন না। সোমবার রাতে আমরা তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করি। আমরা চাই, স্বজনদের দ্রুত খুঁজে বের করা হোক এবং তারা এসে তাকে নিজ বাড়িতে নিয়ে যাক। যদি কোনো স্বজনের সন্ধান না পাওয়া যায়, তাহলে সমাজসেবা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব নিক।”

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাঁপা কণ্ঠে বৃদ্ধ দাবি করেন, ছেলে ও পুত্রবধূ তার সঙ্গে খারাপ আচরণ করতেন। একপর্যায়ে তাকে সেখানে ফেলে রেখে চলে যান। তবে, তিনি নিজের নাম, ঠিকানা কিংবা পরিবারের নির্ভরযোগ্য কোনো তথ্য স্পষ্টভাবে জানাতে পারেননি। ফলে তার বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অখিল সরকার বলেন, “স্বেচ্ছাসেবক সদস্য ও সাংবাদিকদের মাধ্যমে একজন বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।”

এএইচএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement