ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাথরঘাটায় বেহাল সড়ক, দুর্ভোগে কয়েক হাজার মানুষ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:৪৪ পিএম
X
Advertisement

বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ হাড়িটানা এলাকার প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। খানাখন্দ, কাদা ও ভাঙাচোরা অংশে ভরা সড়কটি এখন এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কটি প্রায় চলাচল অযোগ্য হয়ে পড়ে। এতে প্রতিদিন কয়েক হাজার মানুষকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে গর্তগুলো ঢেকে যাওয়ায় চলাচলের সময় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন বৃদ্ধ, নারী, শিশু, অসুস্থ রোগী এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। অনেক সময় মোটরসাইকেল, অটোরিকশা ও ভ্যান উল্টে ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এটি দক্ষিণ হাড়িটানা এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান সড়ক। প্রতিদিন এই পথ ব্যবহার করে শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। কিন্তু বছরের পর বছর সংস্কারের অভাবে সড়কটির অবস্থা এতটাই নাজুক হয়ে পড়েছে যে বর্ষাকালে চলাচল করা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা এ দুর্ভোগের শিকার হলেও সড়কটি সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।

স্থানীয় বাসিন্দা মো. রাফসান আহম্মেদ শামীম বলেন, “এই সড়কটি আমাদের এলাকার মানুষের দৈনন্দিন চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। দ্রুত সড়কটি সংস্কার করা হলে এলাকার হাজারো মানুষের ভোগান্তি কমবে।”

এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হোক। তাদের মতে, রাস্তাটি মেরামত করা হলে মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, যাতায়াত সহজ হবে এবং দুর্ঘটনার ঝুঁকিও অনেকটাই কমে আসবে।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement