ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কর্ণফুলীতে মাছ ধরার ট্রলারে আগুন, দগ্ধ ৬
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:১৯ পিএম আপডেট: ৩০.০৬.২০২৬ ৮:২৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে ছয়জন দগ্ধ হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকার সাম্পানঘাটে নোঙর করা ট্রলারটির ইঞ্জিন কক্ষে এ অগ্নিকাণ্ড ঘটে।

সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ছয়জন দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন সহকারী প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, গ্রিজার শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল ও ছিদ্দিক আহমেদ।

ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ সদরঘাট থানায় করা সাধারণ ডায়েরিতে (জিডি) উল্লেখ করেন, গভীর সমুদ্রে মাছ আহরণ শেষে গত ২৯ জুন দুপুরে ট্রলারটি কর্ণফুলী নদীর সদরঘাট এলাকার সাম্পানঘাটে মুরিং বয়ায় নোঙর করা হয়। পরদিন মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে হঠাৎ ইঞ্জিন কক্ষ থেকে বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়।

এতে ইঞ্জিন কক্ষে কর্মরত সহকারী প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, রুবেল ও শাহ আলম এবং ডেকে দায়িত্ব পালনরত উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল ও ছিদ্দিক আহমেদ দগ্ধ হন।

পরে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement