ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আদালতপাড়ায় হত্যা মামলার আসামীকে গণধোলাই
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৫:২০ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লা চাঁদমারী এলাকার ডিস (ক্যাবল টিভি নেটওয়ার্ক) ব্যবসায়ী নাছির উদ্দিন হত্যা মামলার প্রধান আসামী, মাদক ব্যবসায়ী শরীফকে গণধোলাই দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। 

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এই ঘটনা ঘটে। 

এর আগে গত ১৭ জুন আদালতে আত্মসমর্পণ করে মাদক ব্যবসায়ী শরীফ। মঙ্গলবার শরীফকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে পুলিশ। তাকে কোর্ট হাজত থেকে আদালতে নেয়ার পথে নিহত মো. নাছির উদ্দিনের এলাকাবাসী আসামী শরীফকে পুলিশের সামনেই মাটিতে ফেলে ব্যাপক মারধর করে। পরে আরও পুলিশ ও অন্যান্য আইনজীবীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে আদালতে  রিমান্ড শুনানী হয় এবং আদালত তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. সালাউদ্দিন ভূইয়া সবুজ বলেন, ডিস ব্যবসায়ী নাছির উদ্দিন হত্যা মামলার আসামী শরীফকে ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলো মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম দুই পক্ষের শুনানী শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, হত্যা মামলার আসামীকে আদালতে নেওয়ার পথে একটি পক্ষ হামলা করার চেষ্টা করেছিলো। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখেছি। সেই সাথে আদালত আসামীকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।


এসএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement