ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চট্টগ্রামে গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্ক ছড়াল ফয়'স লেক এলাকায়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৪:৩৩ পিএম আপডেট: ২৮.০৬.২০২৬ ৪:৪৩ পিএম
X
Advertisement

চট্টগ্রাম নগরের ফয়'স লেক এলাকার জাকির হোসেন সড়কে মাটির নিচে থাকা গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (২৮ জুন) দুপুর ১টার দিকে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের পাশের একটি নালার ভেতর দিয়ে গ্যাসের পাইপলাইনটি গেছে। হঠাৎ পাইপলাইন থেকে প্রবল বেগে গ্যাস বের হতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে আগুন জ্বলে ওঠে। সড়কের নিচ থেকে আগুনের শিখা বের হতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে ওই সড়কে যান চলাচল সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করা হয়।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে পাইপলাইনে লিকেজের কারণ অনুসন্ধান করছে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী বলেন, কীভাবে পাইপলাইনে লিকেজ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে কেজিডিসিএলের কারিগরি দল ঘটনাস্থলে কাজ শুরু করেছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement