ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লালমনিরহাটে বজ্রপাতে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:৪৩ পিএম
X

লালমনিরহাট সদর উপজেলার তিস্তা বাসস্ট্যান্ড কাচারিরপাড় এলাকায় বজ্রপাতে শরিফা আক্তার (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফা আক্তার স্থানীয় সিএনজি চালক শহিদুল ইসলামের মেয়ে। সে তিস্তা বাসস্ট্যান্ড কাচারিরপাড় এলাকার বাসিন্দা এবং খালিদ বিন ওয়ালিদ মহিলা মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শরিফার দাদা অনিজুল্লাহ মাঠে ধান কাটছিলেন। এ সময় শরিফা কাটা ধানের আঁটি মাঠ থেকে বাড়ির দিকে নিয়ে আসছিল। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদা আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শরিফার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। 

এমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝