ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফতোয়ার জন্য আর হাটহাজারী নয়, সংসদেই যাব’-স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ জামায়াত এমপির
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:৪৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এক বক্তব্যের সমালোচনা করে তাঁকে কটাক্ষ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, জামায়াতে ইসলামী ইসলামি দল কি না, সে বিষয়ে আর হাটহাজারী, পটিয়া বা লালবাগে ফতোয়া নিতে হবে না; সংসদ থেকেই সেই ফতোয়া পাওয়া যাচ্ছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রামে এখন মানুষ বলছে, ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, কারণ সংসদেই ফতোয়া দেওয়া হচ্ছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, জামায়াতে ইসলামীকে ইসলামি দল নয় বলে যিনি বলেন, তাঁর কাছ থেকেই আমরা ফতোয়া নেব।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীকে জানতে হলে ১০০ বছরের ইতিহাস জানতে হবে। জামায়াতে ইসলামী ইসলামি দল কি না, সেটার ফতোয়া দেওয়ার প্রয়োজন নেই।

একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলেন, চট্টগ্রামে এখন বলা হচ্ছে, হাল জামানার মুফতি তিনি।

এরপর আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রসঙ্গ টেনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, সংসদকে উত্তপ্ত করতে চান না, তবে একাত্তরে কারা কোথায় ছিল, সে বিষয়ে নিজেদের বিচার করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের প্রসঙ্গ উল্লেখ করে মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করার কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর দাবি জানিয়ে বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের স্মরণ করতে হবে, তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে কখনো ভোলা যাবে না।

একই অধিবেশনে খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাজারে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে মূল্যস্ফীতি আরও কমবে এবং বাজেটের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে কর্মসংস্থান ও মানুষের আয় বাড়বে।

এদিকে নোয়াখালী-৪ আসনের বিএনপি সংসদ সদস্য মো. শাহজাহান কর ফাঁকি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি অর্থবছর জুন-জুলাইয়ের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দেন এবং বছরে অন্তত দুইবার রাজস্ব আদায় ও বাজেট বাস্তবায়ন নিয়ে সংসদে পর্যালোচনার সুপারিশ করেন।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement