ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর দেবলীনা সাহা ঐশী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:১৮ পিএম
X

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী দেবলীনা সাহা ঐশী জাপান সরকারের মর্যাদাপূর্ণ এমইএক্সটি (মোনবুকাগাকুশো) বৃত্তি অর্জন করেছেন। এ বৃত্তির আওতায় তিনি জাপানের শিমানে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে অধ্যয়ন ও গবেষণার সুযোগ পেয়েছেন।

দেবলীনা সাহা ঐশীর বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলায়। তার এ আন্তর্জাতিক অর্জনে পরিবার, স্বজন, সহপাঠী এবং বিশ্ববিদ্যালয় অঙ্গনে আনন্দের সঞ্চার হয়েছে।

জানা গেছে, বিশ্বব্যাপী অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ও সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির মাধ্যমে দেবলীনা শিমানে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শিক্ষা সম্পন্ন করবেন। সেখানে তার গবেষণার বিষয় হবে ‘প্ল্যাঙ্কটোনিক ফরামিনিফেরার উচ্চ-রেজল্যুশন পরিমাণগত জীবস্তরবিন্যাস’।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এমইএক্সটি বৃত্তি অর্জন দেবলীনার অসাধারণ মেধা, গবেষণার প্রতি একাগ্রতা এবং বিভাগের মানসম্মত বৈজ্ঞানিক প্রশিক্ষণের স্বীকৃতি। তার এ সাফল্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের পাশাপাশি ভবিষ্যৎ গবেষকদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ উপলক্ষে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা দেবলীনা সাহা ঐশীকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তার শিক্ষা ও গবেষণাজীবনের সার্বিক সাফল্য কামনা করেছেন তারা।

আরএইচআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝