ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মহাসড়কের পাশে তরুণীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১:০৫ পিএম
X
Advertisement

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, মরদেহের পাশেই বিয়েতে ব্যবহৃত লাল রঙের একটি শাড়ি পাওয়া গেছে।

সোমবার (২২ জুন) ভোরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে কামারখন্দ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহত নারীর বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে পারে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহাসড়কের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের পাশ থেকে লাল রঙের একটি শাড়িও উদ্ধার করা হয়, যা নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন- নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ চলছে। এটি হত্যাকাণ্ড, আত্মহত্যা নাকি সড়ক দুর্ঘটনার ঘটনা- তদন্তের আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

এসআই শহিদুল ইসলাম জানান, পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অবহিত করা হয়েছে।


টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement