Saturday | 20 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Saturday | 20 June 2026 | Epaper
BREAKING: হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৮৮৭      টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে ৪ জনের মৃত্যু      প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন      নতুন নিয়মে বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন      দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস      কুনহার জোড়া গোলে হাইতিকে উড়িয়ে শীর্ষে ব্রাজিল      বিশ্বকাপের দ্রুততম গোলে মরক্কোর জয়      

চীন সফরে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি

প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ২:৩০ পিএম   (ভিজিট : ৩৪)

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে দুই দেশের মধ্যে ২টি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রস্তুতি চূড়ান্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফর উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

তিনি বলেন, আগামী ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত চার দিনের সফরে চীন সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ২টি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব চুক্তি ও সমঝোতার মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও অন্যান্য সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন প্রধানমন্ত্রী। এ সফরে একটি সমঝোতা চুক্তি এবং দুটি ‘এক্সচেঞ্জ অব নোট’ সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র সচিব জানান, মালয়েশিয়া সফরে জনশক্তি রপ্তানি, শ্রমবাজার, অর্থনৈতিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। যদিও এটি মূলত একটি শুভেচ্ছা সফর, তবে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা হবে।

সরকার আশা করছে, প্রধানমন্ত্রীর এ দুই সফর বাংলাদেশ, চীন ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে।


টিএস




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close