ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে : শফিকুর রহমান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:৩১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সীমান্তে পুশইনের নামে একটি দেশ তাদের নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানেরও ইঙ্গিত দিয়েছেন তিনি।

শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন- আমরা কোনো প্রতিবেশী দেশের শান্তি বা স্বস্তি নষ্ট করতে চাই না। তবে কেউ যদি আমাদের দিকে কালো হাত বাড়ায়, সেই হাত ভেঙে দেওয়া হবে।

তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে এবং দেশকে রক্ষায় জনগণকে প্রস্তুত থাকতে হবে। মনে হচ্ছে, আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে, বলেন তিনি।

রাজনৈতিক প্রসঙ্গে জামায়াত আমির বিএনপির সমালোচনা করে বলেন- বিএনপি জাতিকে দেওয়া কথা রাখেনি। আমরা তাদের ভুল সংশোধন করে জনগণের কাতারে ফিরে আসার আহ্বান জানিয়েছি। জনরায়কে সম্মান না করার পরিণতি অতীতেও দেখা গেছে।

খুলনাবাসীর উদ্দেশে তিনি বলেন-  জনগণের প্রত্যাশা বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়েই তারা রাজনীতি করছেন এবং জনগণের রায়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন- শত যন্ত্রণা বুকে নিয়েও আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি, যাতে দেশে কোনো গৃহযুদ্ধ বা অস্থিতিশীলতা সৃষ্টি না হয়।

তিনি আরও বলেন- আমরা কারও চোখ রাঙানিকে পরোয়া করি না এবং কোনো অন্যায়ের কাছে মাথানত করব না।


টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement