Sunday | 21 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 21 June 2026 | Epaper
BREAKING: দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর      হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৮৮৭      টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে ৪ জনের মৃত্যু      প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন      নতুন নিয়মে বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন      দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস      কুনহার জোড়া গোলে হাইতিকে উড়িয়ে শীর্ষে ব্রাজিল      

মালয়েশিয়া সফরে শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগে জোর

প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ২:২২ পিএম   (ভিজিট : ৪২)

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজারে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আল সিয়াম।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসাদ আল সিয়াম বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ বৃদ্ধির জন্য সরকার অনুরোধ জানাবে। বর্তমানে মালয়েশিয়া শুধু বাংলাদেশের নয়, ইন্দোনেশিয়া, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে বিদেশি কর্মী নিয়োগের বিষয়টি পর্যালোচনা করছে। এই প্রক্রিয়া শেষ হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে বলে আশা করছে সরকার।

তিনি বলেন, বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হবে। তবে মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ককে শুধু শ্রমবাজারে সীমাবদ্ধ না রেখে বাণিজ্য, বিনিয়োগ ও অন্যান্য ক্ষেত্রেও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম বিদেশ সফর। মালয়েশিয়া সফর শেষে সোমবার রাতে কুয়ালালামপুর থেকে পাঁচ দিনের সফরে চীনের উদ্দেশে রওনা হবেন তিনি।

সফরসঙ্গী কারা

দুই দেশ মিলিয়ে ছয় দিনের এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ায় ২৭ জন এবং চীনে ২৮ জন সফরসঙ্গী থাকবেন।

মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অন্যদিকে চীন সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, মুখপাত্র মাহদী আমিনসহ অন্যান্য কর্মকর্তা।


টিএস




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close