ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ২:১৪ পিএম
X
Advertisement

ফুটবল বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের উন্মাদনার মাঝে জামালপুরের বকশীগঞ্জে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর প্রকাশ্যে মাথা ন্যাড়া করেছেন আর্জেন্টিনা সমর্থক ফয়সাল আহমেদ জুম্মান।

ফয়সাল বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাধুরপাড়া এলাকার বাসিন্দা। এলাকায় তিনি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একজন পরিচিত সমর্থক হিসেবে পরিচিত।

জানা গেছে, গত শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে ফয়সাল ঘোষণা দেন, হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিল জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করে এলাকায় ঘুরবেন। তার ওই পোস্ট স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দেয়।

শনিবার (২০ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে হাইতিকে পরাজিত করে। ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফয়সাল আর্জেন্টিনার জার্সি গায়ে রেখেই সাধুরপাড়া এলাকায় মাথা ন্যাড়া করেন।

এ সময় ঘটনাটি দেখতে স্থানীয় ফুটবলপ্রেমী ও উৎসুক মানুষের ভিড় জমে। অনেকে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। পরে সেগুলো দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

স্থানীয়দের ভাষ্য, বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের মধ্যে এমন বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা ফুটবলের প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ। ফয়সালের এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় আনন্দ, হাস্যরস ও কৌতূহলের সৃষ্টি করেছে।

চ্যালেঞ্জ পূরণের পর ফয়সাল আহমেদ জুম্মান বলেন- ‘খেলাধুলা বিনোদনের একটি বড় মাধ্যম। আমি মজা করেই এই চ্যালেঞ্জ দিয়েছিলাম। ব্রাজিল জিতেছে, তাই কথা অনুযায়ী মাথা ন্যাড়া করেছি। প্রতিশ্রুতি দিলে তা রাখতে হয়।’

ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং স্থানীয়দের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement