ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাটগ্রাম সীমান্তে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৭:৩৬ পিএম আপডেট: ১৯.০৬.২০২৬ ৭:৩৮ পিএম
X
Advertisement

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।

বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে পাটগ্রাম উপজেলার সদর ইউনিয়নের কালিরহাট সীমান্তসংলগ্ন ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার মিলরাপা সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পাটগ্রাম উপজেলার সদর ইউনিয়নের কালিরহাট সীমান্তের ৮৫৭ নম্বর প্রধান পিলারের উপ-পিলার ১৩–সংলগ্ন এলাকা দিয়ে ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার মিলরাপা গ্রাম সীমান্তে অবস্থানরত ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফের সদস্যরা তিন ব্যক্তিকে কাঁটাতারের বেড়ার পাশে নিয়ে এসে গেট দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে।

এ সময় তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীন কালিরহাট ক্যাম্পের (বিওপি) টহলদলের সদস্যরা সীমান্তে সক্রিয় অবস্থান নিয়ে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন এবং পুশইনের চেষ্টা প্রতিহত করেন। পরে বিএসএফ সদস্যরা তাদের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় ওই তিন ব্যক্তিকে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায়।

তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি স্থানীয় জনগণের সহায়তায় সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement