ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৮:৫০ পিএম
X
Advertisement

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নির্দিষ্ট খাতে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব আসছে। এ ক্ষেত্রে আবাসন খাতে জমি, বিল্ডিং বা ফ্ল্যাট কেনাবেচায় দলিল মূল্যের চেয়ে প্রকৃত মূল্য বেশি হলেও অতিরিক্ত অর্থ স্বপ্রণোদিত হয়ে ঘোষণা দিয়ে নির্ধারিত হারে কর পরিশোধের মাধ্যমে বৈধ করা যাবে।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সুবিধা ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য প্রযোজ্য থাকবে।

প্রস্তাব অনুযায়ী, কোনো করদাতা যদি জমি, ভবন বা অ্যাপার্টমেন্ট কেনাবেচার প্রকৃত মূল্য দলিলমূল্যের চেয়ে বেশি দেখিয়ে স্বপ্রণোদিতভাবে অতিরিক্ত অর্থ ঘোষণা করেন, তাহলে তিনি প্রচলিত ব্যক্তি শ্রেণির আয়করের নিয়মিত হার অনুযায়ী কর পরিশোধ করে সেই অর্থ বৈধ করতে পারবেন। এক্ষেত্রে অর্থ আইনসহ বিদ্যমান অন্য কোনো আইনে যা-ই থাকুক না কেন, স্বপ্রণোদিত ঘোষণার মাধ্যমে কর পরিশোধ করলে ওই বিষয়ে কোনো প্রশ্ন তোলা বা আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না বলেও প্রস্তাবনায় উল্লেখ রয়েছে।

অর্থবিলের মাধ্যমে এ সংক্রান্ত একটি পৃথক ধারা সংযোজনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, যদি অর্থ আইনের অধীনে কোনো ব্যক্তির এ ধরনের বিষয়ে কোনো কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়ে থাকে তাহলে অতিরিক্ত ক্রয় বা বিক্রয়মূল্যের উপর প্রযোজ্য করের সঙ্গে অতিরিক্ত ২০ শতাংশ কর পরিশোধ করতে হবে। এছাড়া এ ধরনের কার্যক্রমের জন্য আদালতে আগে থেকেই দোষী প্রমাণিত হওয়া কোনো ব্যক্তি এই ধরনের সুবিধা পাবেন না।

এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement