ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সরকার-বিরোধী দল মিলে জনগণকে একটি স্বাচ্ছন্দ্যময় বাজেট উপহার দেবে: স্পিকার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৮:০৭ পিএম
X

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আগামী ৭ জুন থেকে বাজেট অধিবেশন শুরু হবে। এই বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনীতির হালহকিকত ও দিকনির্দেশনা এ বাজেট অধিবেশনের মাধ্যমে জনগণ পাবে। আমি আশা করি সরকারি দল ও বিরোধী দল মিলে জাতিকে একটি বাজেট উপহার দেবে, যাতে জনজীবনে আরও স্বাচ্ছন্দ্য ফিরে আসবে।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে ৫ দিনের সফরে ভোলায় এসে সার্কিট হাউজে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকারি দল যে বাজেট প্রস্তাব করতে যাচ্ছে তাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে তিনি আশা করেন। বাজেটে উন্নয়ন কাজ আরও ত্বরান্বিত হবে এবং বাজেট অধিবেশনের পর অর্থনীতির মূল চিত্র জনগণের সামনে আসবে। এতে বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হবেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সরকারি দল বাজেট দেবে আর বিরোধী দল সমালোচনা করবে, তবে গঠনমূলক সমালোচনাকে তিনি স্বাগত জানান। তিনি বলেন, বিরোধী দল যেন দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত সময় পায় তা তিনি নিশ্চিত করবেন। সরকারি ও বিরোধী দলের মধ্যে সহযোগিতার মনোভাব আগের অধিবেশনেও তিনি লক্ষ্য করেছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আশা করেন।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও আরও কার্যকর ভূমিকা রাখবে।

উদ্বেগ প্রকাশ করে স্পিকার বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শিশু ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এসব অপরাধীর দ্রুত শাস্তি নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এসময় ঈদের শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, “গত অনেক বছর আমরা সঠিকভাবে ঈদ উদযাপন করতে পারিনি। রাজনীতির নামে দুর্বৃত্তায়ন ও সহিংসতা ছিল। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। আশা করি এবারের ঈদ জনগণের জন্য স্বস্তির হবে।”

এসময় উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহিদুল্লা কাওছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এএম/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝