ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
তিন পার্বত্য জেলা পরিষদ শিগগিরই গঠন করা হবে: পার্বত্য মন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৩:০৪ পিএম আপডেট: ১৬.০৫.২০২৬ ৩:৩৯ পিএম
X

তিন পার্বত্য জেলা পরিষদ গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে খুব শিগগিরই এগুলো গঠন করা হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

শনিবার সকালে রাঙ্গামাটি শহরের মোনোঘর আবাসিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ব্র্যাক কুমন লার্নিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান জেলা পরিষদগুলো অন্তর্বর্তীকালীন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। নির্বাচন না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে। অন্তর্বর্তীকালীন আইনের বিধান মেনে সব জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে জেলা পরিষদগুলো গঠন করা হবে।

এমএইচএসডিএফসি ব্যাংক লিমিটেডের সহায়তায় এবং ব্র্যাক কুমন লিমিটেড ও মোনোঘরের যৌথ উদ্যোগে লার্নিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনোঘরের সভাপতি শ্রদ্ধালংকার মহাথের, ব্র্যাক কুমন লিমিটেডের চিফ বিজনেস অফিসার নেহাল বিন হাসান, এমএইচএসডিএফসি ব্যাংক লিমিটেড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও ম্যানেজিং ডিরেক্টর কিমুরা কেঞ্জি, ভাইস প্রেসিডেন্ট গোলাম কিবরিয়া, মোনোঘরের মহাসচিব কীর্তি শিখান চাকমা এবং জাইকা বাংলাদেশের অফিসের স্পেশাল অ্যাডভাইজার কিয়োকো আমাদা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে দক্ষ, আত্মনির্ভরশীল ও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই।

এ কার্যক্রমের আওতায় পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪০ জন শিক্ষার্থী ব্র্যাক কুমন ইন-স্কুল প্রোগ্রামের মাধ্যমে কুমন পদ্ধতিতে পড়াশোনার সুযোগ পাবে।

এসকে/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝