ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কুষ্টিয়ায় দুই জনকে কুপিয়ে হত্যা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১২:১৩ পিএম
X

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর গ্রামে মাদক নিয়ে বিরোধের জেরে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দেবীনগর গ্রামের ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন দেবীনগর এলাকার মৃত চাঁদ আলীর ছেলে। অপর নিহত আব্দুল শেখ আতিয়ার শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক বেচাকেনা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার ছালিম হোসেনের সঙ্গে সামিরুল মোল্লার বিরোধ চলছিল। গত রাতে সামিরুলের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। টের পেয়ে ছালিম হোসেন কৌশলে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও ওই সময় বাড়িতে অবস্থানরত ফারুক হোসেন, আব্দুল শেখ, আতিয়ার শেখ ও মুল্লুক মণ্ডলকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখের মৃত্যু হয়।

পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এসপি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝