ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১০:৪১ এএম
X
Advertisement

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় লঘুচাপের প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের পানিতে ডুবে মো. মাহি (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা গ্রামে রিকশাচালক মামুনের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে বিকেল ৪টার দিকে বাড়ির পাশের একটি চোরা খাল থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহি একই গ্রামের বাসিন্দা মো. মামুনের ছেলে।

স্থানীয়রা জানান, মাহির বাবা পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক। চলতি বছরের মে মাসে তিনি মোল্লা গ্রামে নতুন বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। লঘুচাপের প্রভাবে গত কয়েক দিন ধরে মোল্লা গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত রয়েছে।

শুক্রবার দুপুর ১টার দিকে মাহির মা তাহমিনা আক্তার তাকে ঘরে রেখে টিউবওয়েল থেকে পানি আনতে বাইরে যান। এ সময় মাহি ঘর থেকে বের হয়ে জোয়ারের পানিতে ভেসে যায়। পরে বিকেল ৪টার দিকে বাড়ির পাশের চোরা খাল থেকে প্রতিবেশী বেলাল শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement