রাঙামাটির কাপ্তাই উপজেলার সীতা পাহাড় সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ও রক জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।
বৃহস্পতিবার সকাল ১০টায় কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে কর্ণফুলী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
মৎস্য সুরক্ষায় পরিচালিত এ অভিযানে ৪৫০ মিটার কারেন্ট জাল এবং ১২০ মিটার দৈর্ঘ্যের একটি রক জাল উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেন কাপ্তাই উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা, ক্ষেত্র সহকারী এবং কাপ্তাই থানা পুলিশ সদস্যরা। পরে উদ্ধারকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কর্ণফুলী নদীতে মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কেএইচ/আরএন