ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লালমনিরহাটে ৬১১ বোতল ফেনসিডিলসহ আটক ৩
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:১৪ পিএম
X

লালমনিরহাটের কালীগঞ্জে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ৬১১ বোতল ফেনসিডিল সমজাতীয় মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

র‌্যাব-১৩, রংপুর সদর কোম্পানির একটি আভিযানিক দল মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. সাইফুল ইসলাম ওরফে সুজন (২০)-এর বসতবাড়ি থেকে ৩৬৫ বোতল এস্কাফ, ১৯৬ বোতল এস্কাফ ডিএক্স এবং ৫০ বোতল ফেয়ারডিলসহ মোট ৬১১ বোতল ফেনসিডিল সমজাতীয় মাদক জব্দ করা হয়।

এ সময় তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— মো. সাইফুল ইসলাম ওরফে সুজন (২০), মো. মতিউল ইসলাম (৩০) এবং মো. স্বপন মিয়া (৩৮)। তাদের মধ্যে সুজন ও মতিউল চন্দ্রপুর এলাকার এবং স্বপন মিয়া উত্তর দলগ্রাম এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরে জব্দকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝