ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুলনায় জালিয়াতির মাধ্যমে চাকরি নিয়ে অর্থ আত্মসাৎ: ৬ বছরের কারাদণ্ড
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১০:৩৮ পিএম
X

খুলনার পাইকগাছায় জালিয়াতির মাধ্যমে চাকরি নিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিমল বিশ্বাস নামের এক ব্যক্তিকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী।

রায়ে আসামিকে ৫ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় আসামি বিমল বিশ্বাস আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পাইকগাছা উপজেলার হিতামপুর এলাকার বাসিন্দা যতীন্দ্র নাথের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, জন্মতারিখ জালিয়াতির মাধ্যমে বিমল বিশ্বাস ১৯৯৮ সালের ১ নভেম্বর পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ পদে যোগদান করেন। তিনি প্রকৃত জন্মতারিখ ১৯৫৮ সালের ৩ আগস্টের পরিবর্তে ১৯৬৯ সালের ২৫ জুন দেখিয়ে একটি জাল স্কুল সনদ তৈরি করেন এবং পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র সংশোধন করেন।

এভাবে চাকরির মেয়াদ বাড়িয়ে তিনি সরকারের ৫ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করেন বলে প্রমাণিত হয়।

এ ঘটনায় ২০১৮ সালে নির্মল অধিকারী সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করেন। পরে ২০২১ সালের ৩১ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার উপ-সহকারী পরিচালক মো. ফয়সাল কাদের আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝