ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মেঘের ঘরে রোদ
✎ মনিরুজ্জামান বাদল
⏲ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:০১ পিএম
X

বাদামী রং-জমিন পছন্দ আপনার 
লিখে রাখেন রসদের সব খবরাখবর
কলমের কালিঝরা নিবে–কতটুকু 
জল দিলেন গাছের আগালে;

শিকড় শুকিয়ে গেলে 
বৃক্ষ কীভাবে বাঁচে!

গাছের ছাল-বাকল ছেঁচে ছেনে বানিয়েছেন 
বাদামী কার্ড,বেশ পুরু–আমার জন্য; 
আপনার লাগে চার গজ দুই গিরা–
ভূড়িটা যে উঁয়ের ঢিবি;
বৃষ্টিধোয়া বিকালে পূবাকাশে যখন 
রঙধনু নামে–ওতে লিখে দিবেন
কত ঘনমিটার রোদ আর বাতাস
কত ঘনলিটার জল লাগবে আমার;

অনুপাতের অংক মিলে না সংকটে–সবাই 
চৈতি হাওয়া মেলার মাঠে হাতি ঘোড়া 
মিছরির সাজ গলে গলে আঙুল গড়িয়ে যায়–
আমি কোনো সাথী না পাই;

কালের কলে যুগ চলে যায় 
আমার দুঃখের মোচন নাই!
 
আমার দুঃখ ভালোবেসে দিয়েছিলেন
বাদামী রং-রেশন কার্ড– মনে গেথেছি 
জীবনের নগ্ন গদ্যের অনুশীলন–অপেক্ষা 
সুদূর রেশনের দোকান–গদিতে বসা 
সেই মোটাসোটা সুখী মহাজন;
বেলা শেষে কয়াল মেপে দিবে লাল আটা, চিনি,
পানসে হলদে সয়াবিন, হ্যারিকেনের খাবার– কেরোসিন;

আবারো সবকিছু পেয়ে যাব–মেঘের ঘরে রোদ!  
ডিজিটাল কার্ডে এনালগ জীবন– দয়া করে  
থলেতে ভরে দিবেন ডাটা অথবা অন্যকিছু–ওতে 
আমার জীবন নাই; 

ভালোবাসা ছাড়া জীবন বাঁচে না
বাঁচে নাই কোনো দিন!

এমএ


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝