ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
নওগাঁয় যুবকের মরদেহ উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৬:০৫ পিএম
X

নওগাঁর পত্নীতলা উপজেলার উস্তি গ্রাম থেকে মোঃ হাসান মিয়া ওরফে বাবু (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বাড়ির সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হাসান মিয়া উস্তি গ্রামের বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম শম্ভুর ছেলে। তিনি ও তার ভাই হোসাইন যমজ বলে জানা গেছে।

পরিবার ও এলাকাবাসী জানান, গত ১৫ এপ্রিল রাতে হাসান মিয়া কয়েকজন স্থানীয় যুবকের সঙ্গে একটি ফিলিং স্টেশনে যান। পরে ১৬ এপ্রিল রাতে তিনি বাড়িতে ফিরে আসেন। তবে ভোরের দিকে মসজিদে কোরআন শেখার উদ্দেশ্যে যাওয়া কয়েকজন শিশু বাড়ির সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি স্থানীয়দের জানায়।

খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় রহস্যজনক মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

কেএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝