সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৯০ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৬ জনে।
মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, হিসাবটি আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে ঢাকার এক বাসিন্দার মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ছয়জন। তাদের মধ্যে ঢাকায় চারজন এবং সিলেটে দুজন রয়েছেন।
একই সময়ে দেশে নতুন করে ১২২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৩৫ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৮৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে এ পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭৬৬ জনের মৃত্যু হয়েছে।