ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১০:২৫ পিএম
X

ভোলার লালমোহন উপজেলায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মো. আদনান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দুপুরে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বকসি বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু আদনান উপজেলার চরভূতা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের ফরাজী বাড়ির অপু ছেলে।

নিহত শিশুর মামা মো. রাকিব বকসি জানান, কিছুদিন আগে আমার বোনের সঙ্গে ভাগিনা আদনান আমাদের বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে বাড়ির উঠোনে খেলছিল আদনান। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পুকুরে আদনানকে ভাসতে দেখে দ্রুত তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক আদনানের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানা অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।

এইচপি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝