ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় যুবককে গুলি করে ব্যাগ ছিনতাই
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:১৪ পিএম
X
Advertisement

খুলনা নগরীতে সালমান (২৩) নামের এক যুবককে গুলি করে ব্যাগ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে নগরীর নিরালা এলাকার ১৭ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আহত সালমান ১৬ নম্বর সড়কের বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে। তিনি ক্যামেল সিগারেট কোম্পানির একজন কর্মচারী।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সালমান ১৭ নম্বর সড়কে ক্যামেল সিগারেট কোম্পানির কার্যালয়ের সামনে কাজ করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

পরে দুর্বৃত্তরা তার কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ব্যাগে টাকা রয়েছে—এমন ধারণা থেকে তারা তাকে গুলি করে ব্যাগটি নিয়ে যায় বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে ওই যুবককে গুলি করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement