ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মোংলা বন্দরের পশুর নদীতে কয়লাবাহী কার্গো জাহাজ ডুবি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১:১৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ মেট্রিক টন কয়লাবাহী এমভি ফুলবাড়ী নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। 

সোমবার গভীর রাতে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় এমটি জান্নাতুল ফেরদৌস নামের একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তবে জাহাজে কর্মরত ৯ জন প্রাণে রক্ষা পেয়েছেন।

দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজের স্টাফদের বরাত দিয়ে জানা যায়, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ মভি ইয়াস জুপিটার থেকে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশ্যে রওনা হয় এমভি ফুলবাড়ী। পথে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে  এমটি জান্নাতুল ফেরদৌস নামের একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে জাহাজটির সংঘর্ষ হয়। এতে কয়লাবাহী কার্গোটি ডুবে যায়।

ডুবে যাওয়া জাহাজটি আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন। দুর্ঘটনার সময় জাহাজটিতে থাকা ৯ জন সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে উঠতে সক্ষম হন। ফলে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জাহাজটিতে বোঝাই করা কয়লা ঢাকার বাদামতলী নেওয়ার কথা ছিল।

এদিকে, কার্গো জাহাজটি পশুর চ্যানেলের মূল নৌপথের বাইরে ডুবে যাওয়ায় বন্দরের প্রধান চ্যানেলে নৌযান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। চ্যানেলটি সম্পূর্ণ নিরাপদ রয়েছে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার জানান, পশুর চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। ডুবে যাওয়া জাহাজটির মালিকপক্ষ দ্রুত সেটি উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করছে বলেও তিনি জানান।


  জসিম উদ্দিন / এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement