ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
২ শিশুকে যৌন নিপীড়নের ঘটনা সালিশ বৈঠকে মীমাংসার চেষ্টা, গ্রেপ্তার ১
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৫:২৪ পিএম
X
Advertisement

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে হারুন মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার রাতে পুলিশের হাতে আটক হন তিনি। এর আগে স্থানীয়ার সালিশ বৈঠক বসিয়ে মীমাংসার চেষ্টা করে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ‎সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় হাজী মমিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

গ্রেপ্তারকৃত হারুন মিয়া চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার তারাপাল্লা এলাকার আব্দুল মান্নানের ছেলে। ভুক্তভোগী দুই শিশুর বয়স যথাক্রমে ৯ ও ৮ বছর, তারা দুজন সম্পর্কে আপন বোন। তারা অভিযুক্তের সঙ্গে একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বিকেল আনুমানিক ৩টার দিকে প্রতিবেশী ভাড়াটিয়া হারুন মিয়া শিশু দুই বোনকে তার কক্ষে ডেকে নিয়ে যায়। প্রথমে তাদের খাবার খাওয়ানো হয় এবং পরে মোবাইলে গেম খেলার প্রলোভন দেখিয়ে, কক্ষের বাতি নিভিয়ে তাদের ওপর যৌন নিপীড়ন করেন। ঘটনার পরদিন বুধবার রাত আনুমানিক ১০টার দিকে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। বাড়ির মালিক হাজী মমিন মিয়া স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে একটি সালিশি বৈঠকের আয়োজন করেন। বৈঠকে মাতবররা অভিযুক্ত হারুন মিয়াকে জুতা দিয়ে প্রহার, কান ধরে উঠবস করানোসহ নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে তার বাসায় থাকা একটি ফ্রিজ ১০ হাজার টাকা বিক্রি করে বকেয়া ভাড়া সমন্বয় করা হয়। পরে ভুক্তভোগীর পরিবার জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ এসে তাকে আটক করেন।

‎সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, ‘যৌন নিপীড়নের ঘটনায় ভুক্তভোগী শিশুদের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

এসএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement