ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিরোধী দল জুলাই সনদ নিয়ে বিভ্রান্তিকর কথা বলছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১১:৫৪ এএম আপডেট: ১৩.০৪.২০২৬ ৬:৪২ পিএম
X

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, 'বিরোধী দল জুলাই সনদ নিয়ে অনেক বিভ্রান্তিকর কথাবার্তা বলছে। অথচ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে বলেছেন- জুলাই সনদের যতগুলো কথা আছে, যতগুলো অক্ষর আছে প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা কথা আমরা বাস্তবায়ন করবো।'

রোববার রাতে পঞ্চগড় প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, 'বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। বাংলাদেশের পৌণে ১৩ কোটি মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দীর্ঘদিন পরে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে। সেই নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে আমাদের দল বিএনপি।'

তিনি বলেন, 'আমাদের যে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একক সংখ্যাগরিষ্ঠতা শুধু পাই নাই  আমরা জনগণের সেই নির্বাচনে প্রত্যক্ষ ভাবে প্রায় ৫১ শতাংশ প্লাস ভোট আমাদের প্রতি সরাসরি সমর্থন দিয়েছেন। এই সমর্থনকে ধারণ করে আমরা সেই ইশতেহারগুলো যেমন বাস্তবায়ন করার চেষ্টা করছি।'

পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় ও মোশাররফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সুফি, জিপি আব্দুল বারি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত পঞ্চগড় প্রেস ক্লাবের সদস্যসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসআই/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝