ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১১:৫২ এএম
X

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন (৪০) উপজেলার ধবলগুড়ি গ্রামের আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধীন ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সংলগ্ন সীমান্ত মেইন পিলার ৮৭৪ থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে সাতগ্রাম এলাকায় ৬-৭ জন চোরাকারবারি প্রবেশ করে। এ সময় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে আলী হোসেন নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই পড়ে যান। 

পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার অন্তর্গত মাথাভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ মাথাভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, 'ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রম চলছে। পাশাপাশি পরিস্থিতি পর্যালোচনায় বিজিবির ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।'

এমএস/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝