ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শিশুকে যৌন হয়রানির অভিযোগ; ধামাচাপা দেওয়ার চেষ্টা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৮:২২ পিএম
X
Advertisement

নওগাঁর রাণীনগরে ৫বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে নিজাম (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। 

বুধবার (১লা এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে একাধিক অভিযোগ পাওয়া যায় অভিযুক্ত নিজামের বিরুদ্ধে। এর আগে গত সোমবার (৩০মার্চ) উপজেলার প্রত্যন্ত এক গ্রামে ওই শিশুর সাথে এমন ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। তবে ভূক্তভোগীর পরিবার রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে। কখনও মুখ খুলছে, আবার কখনও মান সন্মানের ভয়ে চুপ থাকছেন। একসময় বিচার চাইলেও আরেক সময় ইচ্ছের বিরুদ্ধে সমাধান চাচ্ছে। তবে স্থানীদের আশা নিজামের বিচার হোক।

অভিযোগ ওঠা নিজাম উপজেলার নিচতালিমপুর মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুস সালাম মন্ডলের ছেলে।

সরেজমিনে গেলে স্থানীয় একধাকি নারী ও পুরুষ জানান, নিজামের বিরুদ্ধে কিছু দিন পরপর এসব ঘটনার খবর পাওয়া যায়। এর আগেও সে একাধিক মেয়ের সাথে এরকম ঘটনা ঘটিয়েছে এলাকায়। এরপরে কোনো এক অদৃশ্য কারণে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। বিচার না হওয়ার কারণে সে আবারও সুযোগ পেয়ে বসে। ঘটনার দিন সোমবার দুপুরে ৫-৬বছরের শিশু বাচ্চাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে শরীরের বিভিন্ন স্থানে টাচ করে নিজাম। সে ওই শিশুর সাথে আগেও একবার এরকম আচরণ করে। পরবর্তীতে ওই শিশুটির পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা ঘটনটি জানতে পারে। এবং একসময় বিষয়টি মীমাংসার চেষ্টা চালায় কিছু লোকজন। কিন্তু অভিযুক্ত নিজামের সাড়া না পেয়ে বিষয়টি থেমে আছে। 

ভূক্তভোগী ওই শিশুর বাবা বলেন, আমার মেয়েকে নিয়ে গিয়ে স্পর্শ কাতর জায়গা ও গোপনাঙ্গে হাত দেয় নিজাম। এবং তারও গোপনাঙ্গে হাত দেওয়ায় মেয়েকে দিয়ে। এসব বিষয়ের কথা উল্লেখ করতেও লজ্জা করতেছে আমার। দীর্ঘদিন ধরে আমার মেয়ের সঙ্গে এগুলো করে আসতেছিল নিজাম। কিন্তু আমার মেয়ে ছোট হওয়ার কারণে বিষয়গুলো আমাদেরকে বলার সাহস পাচ্ছিলনা। একদিন বাসায় সবার সঙ্গে কথা বলার সময় আমার মেয়ে এক পর্যায়ে বিষয়টি আমাদেরকে জানাই। নিজাম সোমবার বিকেলে আমার মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কাছে ডেকে নিয়ে সে ওই জঘন্য কাজগুলো করে। এর আগেও অন্য মেয়েদের সঙ্গে এসব জঘন্য কাজ করেছে অভিযুক্ত নিজাম।

জানার জন্য অভিযুক্ত নিজামের বাড়িতে গিয়েও তার দেখা পাওয়া যায়নি। পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ব্যবহৃত মুঠোফোনে ফোন দিলে নিজামের স্ত্রী পরিচয় দিয়ে এক নারী বলেন, সে বাড়িতে নেই। আমি তার স্ত্রী। ওই শিশুর পরিবারের সাথে আমাদের একটা গন্ডগোল চলছে। তাই তারা অপবাদ ও হেনস্তা করার জন্য এইসব রটাচ্ছে। এছাড়া ওই শিশুর সাথে কি এমন করতে পারে প্রশ্নের সুরে বলেন তিনি। আর আগে এমন কোনো ঘটনা নেই বলেও জানান নিজামের স্ত্রী।

জানতে চাইলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মুঠোফোনে বলেন, বিষয়টি আমার জানা নেই। এধরণের কাজ অন্যায়। কাউকে পাঠিয়ে দিন। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নিব।

কেকেএইচ/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement