ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হবিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৪৩ পিএম
X
Advertisement

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাকচাপায় জুমা আক্তার (দেড়) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বড়গাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জুমা আক্তার ওই গ্রামের আক্রম আলীর মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির পাশে রাস্তার ধারে খেলছিল। এ সময় পাশের একটি বাড়ির নির্মাণকাজে ব্যবহারের জন্য ইটবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মো. ইকতার মিয়া বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএমআর/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement