ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রায়পুরে বিদ্যালয় ভবনের পলেস্তার ধসে শিক্ষার্থীরা আহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৬:১৬ পিএম
X
Advertisement

লক্ষ্মীপুরের রায়পুরে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনের ছাদের কিছু অংশ ধসে পড়ায় ৩ শিক্ষার্থী আহত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১টার উপজেলার দেবীপুর গ্রামে অবস্থিত জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির পাঠদান কক্ষে এ ঘটনা ঘটে।

দূর্ঘটনার শিকার আহত শিক্ষার্থী সাদিয়া আক্তার, নাদিয়া আক্তার ও রিতু বণিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, পাঠদানের বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনটিতে শ্রেণী কার্যক্রম চালানো হচ্ছিল। এ নিয়ে সংশ্লিষ্ট স্থানীয় ও জেলা পর্যায়ে একাধিকবার জানানো হলেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি। আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। 

রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ থাকার বিষয়টি আমাদেরকে অবহিত করা হয়েছিল। ঝুঁকির বিষয়টি আমরাও আমাদের উর্ধ্বতন অফিসকে জানিয়েছি। কিন্তু বরাদ্দ না থাকায় কোনো উদ্যোগ নেওয়া যায়নি।

৪ নং ওয়ার্ড মেম্বার জামাল হোসেন মিয়াজী জানান, দীর্ঘদিন যাবৎ ভবনটি সংস্কার না করায় ভবনটিতে বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি শিক্ষার্থী অভিভাবক মহল উদ্বিগ্ন। রায়পুরের সবচেয়ে অবহেলিত স্কুল জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়।

ওআরএম/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement