ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রেল লাইনে শুয়ে থাকা বৃদ্ধের ট্রেনে কাটা পড়ে মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৩:০৯ পিএম আপডেট: ২৯.০৩.২০২৬ ৩:৩৪ পিএম
X

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকালে লালমনিরহাট-বুড়িমারী রেল রুটের উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদীঘি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আইয়ুব আলী ওই এলাকার মনির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন আইয়ুব আলী সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশের রেল লাইনে গিয়ে শুয়ে পড়েন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি ট্রেন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সরকার বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।'

এমএস/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝