ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মনিরুজ্জামান বাদল’র ‘বাসন্তী রঙ-স্বাধীনতা’
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৬:১৪ পিএম
বাসন্তী রঙ-স্বাধীনতা 

মা মুক্ত হাতে সাদা পৃষ্ঠায় একটি বৃত্ত এঁকে 
আমার হাতে তুলে দিলেন ফুলবাগান–আমি 
সন্ধানী দুআঙুলে তুলে আনি বিন্দু বিন্দু সুন্দর 
পাশাপাশি গায়ে গা ঘেঁষে বসাই বিভেদশূন্য মন
কলাপাতা শাড়ির জমিন জুড়ে খেলা করে 
হলুদ রোদ্দুর!
 
মা তখন রেশমী সুতোয় সুখের পিঠে দুঃখ গেঁথে 
নদীর ঢেউ সেলাই করেন আনমনে– একটি শিল্প
সাহসী সুন্দর মুক্তিসংগ্রামের পুরো ইতিবৃত্ত–
কেমনে সাজিল বাঙালি আঁকিল কেমনে সবুজের বুকে লাল সূর্য! 

মা’র সাথে শেষ হয় না ভালোবাসা-খুনসুটি সারাবেলা সহস্রকাল পর অকস্মাৎ শুনি–সেই দাঁতাল শুয়োরের চিকন ধারালো চিৎকার 
বোটকা গন্ধের জাহেলি কালছায়া–অসুর সকলে 
একসাথ হয়ে কাদায় লেপ্টে দিছে ভালোবাসার 
বৃত্ত আমার!

মা তেমনি নির্বিকার ইশারায় দেখান–কেমনে কীভাবে বুকের রক্ত ঢেলে কাদা ধুয়েমুছে মনের গহীনে  
আঁকতে হয় গনগনে আগুন
বাসন্তী রঙ-স্বাধীনতা!

– মনিরুজ্জামান বাদল 
২৬  মার্চ ২০২৬
ঢাকা। 



Advertisement
Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝