ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মানুষের মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে: রিজভী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৩:৫২ পিএম আপডেট: ২২.০৩.২০২৬ ৩:৫৮ পিএম
X

বর্তমান পরিস্থিতিতে দেশে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, 'এখন অন্তত মানুষ নির্ভয়ে কথা বলতে পারছে এবং মত প্রকাশের জন্য গুম বা খুনের শিকার হওয়ার আশঙ্কা নেই।'

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, 'তার নেতৃত্বে দেশ একটি নতুন পথচলার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি যে স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়নে সময় লাগলেও দেশ ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।'

নতুন গণতান্ত্রিক যাত্রাকে সফল করতে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, 'এই প্রক্রিয়ায় সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।'

অপপ্রচারকারীদের সমালোচনা করে রিজভী বলেন, 'যারা কুৎসা রটনা করছে, শেষ পর্যন্ত তাদের গায়েই ফ্যাসিবাদের তকমা লেগে যাবে।'

তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে সমালোচনা করলেও কেউ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হচ্ছেন না।

সংবাদ সম্মেলনে তিনি স্বাধীনতার চেতনা ধারণ করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

২৬ মার্চের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, 'এই দিনটি শুধু একটি দিবস নয়, বরং বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ইতিহাস। বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা জাতির গৌরব।'

এ প্রসঙ্গে জিয়াউর রহমানের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, 'স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি জাতিকে একটি নতুন দিশা দেখিয়েছিলেন।'

রিজভী বলেন, 'স্বাধীনতা কেবল একটি ভূখণ্ড অর্জনের নাম নয়; এর মাধ্যমে জাতি বহু অর্জনের পথ খুলে পেয়েছে। যারা স্বাধীনতাকে দুর্বল করার চেষ্টা করেছে, তারা শেষ পর্যন্ত পরাজিত হয়েছে।'

অতীত পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, 'আগে মানুষের মৌলিক অধিকার সীমিত করে রাখা হয়েছিল এবং গুম-খুনের মাধ্যমে এক ধরনের ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছিল।'

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি ব্যক্তিগত ভাবে অনেক ত্যাগ স্বীকার করেছেন।'

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝