ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লালমনিরহাটে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১২:৩৯ পিএম আপডেট: ২০.০৩.২০২৬ ১২:৪৩ পিএম
X

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের শতাধিক পরিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মুন্সিপাড়ায় ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা রাশেদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দরহবি, কাকিনা, চন্দ্রপুর, চাপারহাট, মুন্সিপাড়া, আমিনগঞ্জসহ বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক পরিবারের মুসল্লিরা শুক্রবার ঈদের নামাজ আদায় করেন। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ পালন করেন এসব গ্রামের মুসল্লিরা।

মুন্সিপাড়া ঈদগাহ মাঠের সভাপতি হযরত আলী বলেন, “সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত কয়েক বছর ধরে এই এলাকার মানুষ ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।”

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, “কয়েক বছর আগে থেকেই উপজেলার বেশ কয়েকটি গ্রামের কিছু মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছে।”

এমএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝