ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৫:৩১ পিএম
X

লালমনিরহাটের পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাত হোসেন মিন্টু (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বাউরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রসুলপুর মুন্সিটারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন মিন্টু ওই গ্রামের আকিমুদ্দিন ছেফার ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে ঝড়ে ভেঙে পড়া গাছের ডাল কাটছিলেন শাহাদাত হোসেন মিন্টু। এ সময় গাছের ডালের সঙ্গে বৈদ্যুতিক তার মাটিতে পড়ে ছিল। অসাবধানতাবশত সেই তার সরাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বাউরা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনিছুর রহমান মানিক নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ঝড়ে গাছের ডালসহ বৈদ্যুতিক তার মাটিতে ছিঁড়ে পড়ে ছিল। সেই তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিন্টুর মৃত্যু হয়।

এমএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝