ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১১:৪৮ এএম
চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাকের চাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ফটিকছড়ি-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের সৈয়দ-সৈয়দা স্কুলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু আক্তার (৩৫) ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পানারখিল এলাকার মো. সেলিম উদ্দিনের স্ত্রী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত বাচ্চু আক্তার বাড়ি থেকে বের হয়ে ফটিকছড়ি বিবিরহাট উদ্দেশ্যে যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাকটি তাকে সজোরে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাজিরহাট হাইওয়ে পুলিশের এসআই সাহেদুল ইসলাম বলেন, 'মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

ইউএন/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝