ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ২:০৭ পিএম আপডেট: ০৯.০৩.২০২৬ ৩:৩৭ পিএম
X

লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বেল্লাল হোসেন মিশরীকে হত্যার মূল আসামি আরমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সোমবার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু।

এর আগে রোববার সন্ধ্যায় ঢাকার কদমতলীর থানার জুরাইন রেল গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আরমান রায়পুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের শাহ আলম বয়াতির ছেলে ও পেশায় রিকশাচালক।

নিহত বেল্লাল হোসেন মিশরী রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও পেশায় ব্যবসায়ী। 

র‍্যাব জানায়, গত বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে রায়পুর সাব রেজিষ্ট্রি অফিসের সামনে চাঁদপুর-লক্ষ্মীপুর রিকশা দাঁড় করানো নিয়ে আরমান ও অপর রিকশাচালক বৃদ্ধ কবির মোহরির বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা মারামারিতে জড়ায়। ঘটনাটি দেখতে পেয়ে যুবদল নেতা বেল্লাল তাদের থামাতে যায়। এ সময় আরমান ক্ষিপ্ত হয়ে বেল্লালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। এতে বেল্লাল গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। 

র‍্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু বলেন, 'বেল্লাল হোসেন মিশরী নিহতের ঘটনায় তার স্ত্রী রহিমা আক্তার সিমু বাদি হয়ে রায়পুর থানায় মামলা দায়ের করেন। তার প্রেক্ষিতে আমরা অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামি আরমানকে ঢাকা থেকে গ্রেপ্তার করি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।'

আরএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝