ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গোয়ালন্দে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী বৃদ্ধ আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৯:৪৬ পিএম
X

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ৮ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। 

বৃহস্পতিবার (৫মার্চ) দুপুরে অভিযুক্ত ব্যক্তিকে আটকের পর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটক ব্যাক্তির নাম মো. মমিন মল্লিক। সে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর বালিয়াকান্দি গ্রামের শুকুর আলী মল্লিকের ছেলে।

ধর্ষণের শিকার শিশুর বাবা বলেন, ‘আমার শিশু কন্যা কিছুটা মানসিক প্রতিবন্ধী। আমার স্ত্রী বেশ কিছুদিন আগে মারা গেছে। তাই আমি কাজের জন্য বাইরে গেলে আমার দুই মেয়ে বাড়িতেই থাকে। অভিযুক্ত মমিন মল্লিক আমার নিকট প্রতিবেশী। গত মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১০টার দিকে আমার মেয়েটি মোমিন মল্লিকের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তিনি আমার মেয়েকে ফুঁসলিয়ে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অসুস্থ্য অবস্থায় আমার মেয়েটি খুড়িয়ে খুড়িয়ে বাড়ি ফিরলে, আমার বড় মেয়ে ওর পরনের কাপড়ে রক্ত ও ছোপ ছোপ ময়লা দেখে। এতে তাকে কেউ ধর্ষণ করে বলে সে ধারনা করে। এরপর আমি বাড়ি ফিরে এলে আমাকেও ঘটনাটি জানায়। এ অবস্থা কে করেছ, আমার মেয়েকে আমি জিজ্ঞাসা করলে, সে প্রতিবেশী মমিন মল্লিককে সনাক্ত করে। 

তিনি আরো জানান, লোক লজ্জার ভয়ে প্রথম দিন তারা বিষয়টি কাউকে জানায়নি। একদিন পর শিশু কন্যা কিছুটা অসুস্থ্য হয়ে পড়লে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং পুলিশকে ঘটনাটি জানান।

ছোটভাকলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মো. রফিকুল ইসলাম জানান, একজন প্রতিবন্ধী শিশু’র সাথে এ ধরনের ন্যাক্কার জনক ঘটনা কারো জন্যই কাম্য না। ঘটনাটি শুনেই তিনি শিশুটির চিকিৎসাসহ অন্যান্য সহযোগিতা করছেন। এ ঘটনায় যদি অভিযুক্ত আটক ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তার দৃষ্টান্তমূলক শস্তির আওতায় আনা হোক।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, ঘটনা জানার পর দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার শিকার শিশুর প্রস্রাব ও পায়খানার রাস্তায় ক্ষতের চিহ্ন রয়েছে বলে চিকিৎসকদের মাধ্যমের তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেই সাথে শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষাসহ অন্যান্য সেবার জন্য রাজবাড়ীর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হবে।

এসআই/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝