ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আমের মুকুলে ভরে উঠেছে গাছ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৫ পিএম
X

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাতে বসন্তের আগমনী বার্তায় গাছে গাছে ফুটেছে আমের মুকুল। হলুদাভ মুকুলে ছেয়ে গেছে গ্রামাঞ্চলের আমবাগান, সৃষ্টি হয়েছে মনোরম প্রাকৃতিক দৃশ্য। এতে একদিকে যেমন প্রকৃতি অপরূপ সাজে সেজেছে, তেমনি আসন্ন মৌসুমে বাড়তি ফলনের আশায় মুখে হাসি ফুটেছে আমচাষিদের।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি আমগাছেই মুকুল এসেছে। বাতাসে ভাসছে আমের মুকুলের হালকা সুবাস। সকালের রোদ আর সন্ধ্যার আগমুহূর্তের মৃদু বাতাসে দুলছে মুকুলে ভরা ডালপালা। মুকুলের ঘ্রাণে মৌমাছির আনাগোনায় প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।

আমগাছের মালিকরা জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলের অবস্থা বেশ ভালো। মুকুলে গুটি আসা পর্যন্ত যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং অতিরিক্ত ঝড়, বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি না হয়, তবে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।

আমচাষিরা বলছেন, গত কয়েক বছরের তুলনায় এবার মুকুলের পরিমাণ বেশি। সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে বাম্পার ফলনের আশা করছেন তারা।

গোয়ালন্দ উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আমগাছে মুকুল এসেছে। উপজেলায় প্রায় ৮ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে পর্যাপ্ত পরিমাণে আম উৎপাদন হবে বলে আশা প্রকাশ করেছে কৃষি বিভাগ।

আমের মুকুলে ছেয়ে যাওয়া গোয়ালন্দের গ্রামাঞ্চল এখন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত হয়েছে। এতে যেমন আমচাষিদের মুখে হাসি ফুটেছে, তেমনি সাধারণ মানুষের মনেও বইছে বসন্তের স্নিগ্ধ সুবাতাস।

এসআই/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝