ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে যা বললেন জামায়াত আমির
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০০ পিএম
X

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন–এর দুই পর্বের সাক্ষাৎকার প্রকাশের পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

সাক্ষাৎকারে গণঅভ্যুত্থানের পর সরকার গঠন ও অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে। তবে সাক্ষাৎকার প্রকাশের পর জামায়াত আমির দাবি করেছেন, ৫ আগস্টের ঘটনাপ্রবাহ সম্পর্কে রাষ্ট্রপতি অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন।

মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দিন শেখ হাসিনা দেশ ছাড়ার পর রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি তিনিও উপস্থিত ছিলেন। অথচ রাষ্ট্রপতির সাক্ষাৎকারে ওই দিনের অনেক বাস্তবতা যথাযথভাবে উঠে আসেনি বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমিরের ভাষ্য, ৫ আগস্টের ঘটনাবলি নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় চেপে যাওয়া হয়েছে, যা জনসম্মুখে পরিষ্কার হওয়া প্রয়োজন।

রাষ্ট্রপতির সাক্ষাৎকার ঘিরে এ মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তিনি বলেন, ৫ আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি।

তিনি জামায়াত আমির বলেন, কোটি কোটি মানুষ যা শুনল এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝