ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
শেখ হাসিনা ফিরলে রায় কার্যকর হবে: নাহিদ ইসলাম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৭:৫৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে আদালতের দেওয়া রায় কার্যকরের জন্যই ফিরবেন।

শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় হয়েছে বলে দাবি করে তিনি বলেন, সরকারের উচিত প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন কি না এবং কীভাবে তাকে দেশে আনা হবে—এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এ বিষয়ে দিল্লির সঙ্গে প্রয়োজনীয় আলোচনা সরকারই করবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরা ও বিচার কার্যকরের বিষয়টি ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দলটিকে সংগঠন হিসেবেও বিচারের আওতায় আনার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে তিনি মনে করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা হলে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিরা তা মোকাবিলায় প্রস্তুত রয়েছেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অংশ নেন।


-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝