ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ককে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:২২ পিএম
X

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে হাসপাতালে পৌঁছে তিনি ডা. পাভেলের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলে ডা. পাভেলের বর্তমান শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসার বিষয়ে অবহিত হন প্রধানমন্ত্রী।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান অসুস্থ ডা. পাভেলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝